বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সময়টা খুব ক্রিটিক্যাল,আরো ১৫ দিন লকডাউন চান বিশেষজ্ঞরা

সময়টা খুব ক্রিটিক্যাল,আরো ১৫ দিন লকডাউন চান বিশেষজ্ঞরা



সংক্রমণ খুব দ্রুত বাড়তে থাকলেও চলতি মাসের শুরু থেকে সবকিছু খুলে দিয়েছে সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা ঠিক হয়নি। এই সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। বিশেষকরে গণপরিবহন খুলে দেওয়াকে রীতিমতো ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ বলছেন তারা।


সম্প্রতি ‘সাধারণ ছুটি পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপের আয়োজন করে এসডিজি প্ল্যাটফর্ম নামের একটি সংগঠন। সেই সংলাপ থেকে বিশেষজ্ঞরা সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্তটি সরকারকে পুনর্বিবেচনা করার অনুরোধ করেন। এসডিজি প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্যের স্বাগত বক্তব্যে দিয়ে সংলাপ শুরু হয়। সঞ্চালনা করেন ওয়াটার এইডের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক খায়রুল ইসলাম।

সংলাপে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত, ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক মোর্শেদা চৌধুরী, এসডিজি প্ল্যাটফর্মের সদস্য মোশতাক আহমেদসহ আরো অনেকে।

সংসদ সদস্য আরমা দত্ত বলেন, অবরুদ্ধ অবস্থাটা আর ১৫টা দিন রাখা যেতে পারতো। কারণ এই সময়টা খুব ক্রিটিক্যাল। এটা ঠিক যে, দেশের অর্থনীতির চাকা অচল হয়ে যাচ্ছে। কিন্তু মানুষের জীবনওতো কম গুরুত্বপূর্ণ নয়। এখন আরেকটা ব্যাপার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হল, নমুনা পরীক্ষা। যত দ্রুত সময়ের মধ্যে যত বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা যাবে ততই মঙ্গল।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com