মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
উন্নয়ন বিরোধী অপশক্তি এখনও সক্রিয়-ওবায়দুল কাদের

উন্নয়ন বিরোধী অপশক্তি এখনও সক্রিয়-ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ধারাবাহিক ষড়যন্ত্রের কুশীলবরা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেশের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে চায়।

তিনি বলেন উন্নয়ন বিরোধী অপশক্তি এখনও সক্রিয়, শেখ হাসিনা যতক্ষণ আছে দেশের সমৃদ্ধ আগামী বিনির্মানের অগ্রযাত্রা এগিয়ে যাবেই।

ওবায়দুল কাদের আজ বিকেলে দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন যারা কথায় কথায় গুম-খুনের কথা বলেন,মানবাধিকারের বুলি আওড়ায় তারাই অপারেশন ক্লিন হার্টের নামে ২০০২ সাল থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ৯৭ জনকে হত্যা করেছিলো।

যারা বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলো তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন খুনিদের সাথে সখ্যতা, খুনের অনুমোদন দেওয়া আর হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতিই বিএনপির ঐতিহ্য।
তারা দুর্নীতি নিয়ে কথা বলে৷অথচ বিএনপি আর দুর্নীতি শব্দ ২টি এখন অনেকটাই সমার্থক।

বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তস্রোতে এদেশের প্রতি ইঞ্চি ভূমি পবিত্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রতি ইঞ্চি ভূমি এখন উন্নয়নের ফসলে ভরে তুলেছেন উন্নয়নের কান্ডারী শেখ হাসিনা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন একটি দল দুর্যোগকালে মানুষের পাশে না দাঁড়িয়ে দলগতভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

রাজধানীতে বসে গণমাধ্যমে মিথ্যাচার আর নেতিবাচকতার বিষবাস্প ও গুজব ছড়ানোই এখন বিএনপির রাজনীতির মূল হাতিয়ার বলে জানান মন্ত্রী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,

এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইও ইমদাদুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com