বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে করোনায় আক্রান্ত ১০৯, সুস্থ ৭৭

যশোরে করোনায় আক্রান্ত ১০৯, সুস্থ ৭৭

যশোরে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট  ১০৯ জন। সুস্থ হয়েছেন ১২ চিকিৎসকসহ ৭৭ জন। এদিকে, করোনায় আক্রান্ত সন্দেহে মঙ্গলবার যশোরের আরো  ৮৩  জনের নমুনা পরীক্ষার জন্য দুটি ল্যাবে পাঠানো হয়েছে। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৬ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাবে ৫৭ টি। বিষয়টি নিশ্চিত করে যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত তথ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ। তিনি জানিয়েছেন, এদিন দুটি ল্যাব থেকে নতুন করে  নমুনা পরীক্ষার ফলাফল আসেনি।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই পর্যন্ত যশোর জেলার মোট ২ হাজার ৩শ ১৭ জনের নমুনা পরীক্ষার করার জন্য পাঠানো হয়। এরমধ্যে ফলাফল হাতে পেয়েছেন হাজার ৭শ ৭৪ টি। এতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৯ জন। এরমধ্যে যশোর সদর উপজেলায় ৩৯ জন, শার্শা উপজেলায় ১২ জন, ঝিকরগাছা উপজেলায় ৭ জন, চৌগাছা উপজেলায় ১৫ জন, কেশবপুর উপজেলায় ১৩ জন, মণিরামপুর উপজেলায় ১১ জন, বাঘারপাড়া উপজেলায় ৩ জন ও অভয়নগর উপজেলায় ৯ জন।

সিভিল সার্জন আরো জানান, ইতিমধ্যে করোনা থেকে ১২ জন চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ১৭ জন, যশোর সদর উপজেলার ৯ জন, চৌগাছা উপজেলার ১৩ জন, কেশবপুর উপজেলার ১২ জন, মণিরামপুর উপজেলার ৭ জন, শার্শা উপজেলার ৮ জন, ঝিকরগাছা উপজেলার ৬ জন, অভয়নগর উপজেলায় ৩ জন, ও বাঘারপাড়া উপজেলার ২ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com