বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৯

বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৯



বগুড়ায় এক দিনে সর্বোচ্চ ৫৭ জনের করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ৪৪৯-এ দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ব্যক্তির মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং একজন আইনজীবী রয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১৭৬টি নমুনার মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ আসে। আর জয়পুরহাটে ১২টি নমুনাই নেগেটিভ আসে।

অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজে ১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বগুড়ার ১০ জনের ও গাইবান্ধার একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

সরকারি-বেসরকারি দুই মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে নতুন করে শনাক্ত ৫৭ জনের মধ্যে বগুড়া শহরের ৪৩ জন, শেরপুর উপজেলার ৫, গাবতলী উপজেলায় ৩, ধুনট উপজেলায় ২ এবং শাজাহানপুর, আদমদীঘি, সারিয়াকান্দি ও কাহালু উপজেলার একজন করে আছেন। শহরের ৪৩ জনের মধ্যে চেলোপাড়া ও নাটাইপাড়া এলাকার বাসিন্দার করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ২২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৬৪টি নমুনার ফল পাওয়া গেছে। করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪৯ জনের। এর মধ্যে ৪৪ জন পুলিশ, ১৩ জন কারারক্ষী এবং ২৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আছেন। শনাক্ত হওয়া ব্যক্তিদের সিংহভাগই আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। বাকিরা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বগুড়ায় ফেরা। আক্রান্তদের মধ্যে ৩৪৮ জন পুরুষ, ৮২ জন নারী এবং ১৯ জন শিশু রয়েছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী সর্বোচ্চ ৩৭১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার মধ্যে বগুড়া শহরে সর্বোচ্চ ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্য উপজেলার মধ্যে শাজাহানপুরে ৩২ জন, গাবতলীতে ৩০ জন, কাহালুতে ১৬ জন, শেরপুরে ২৮ জন, শিবগঞ্জে ৯ জন, আদমদীঘিতে ১২ জন, সারিয়াকান্দিতে ২২ জন, সোনাতলায় ১১ জন, দুপচাঁচিয়ায় ৯ জন, ধুনটে ১১ জন এবং নন্দীগ্রাম উপজেলায় ৮ জন আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com