সোমবার, ২২ Jun ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি-ফি মওকুফের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা শহরের বিভিন্ন স্থানে পথসভা

একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি-ফি মওকুফের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা শহরের বিভিন্ন স্থানে পথসভা



সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে করোনা কালীন সময়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি-ফি মওকুফ ,পর্যাপ্ত আয়োজন ছাড়া অন লাইন ক্লাস বাতিলসহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের ডিবিরোডস্থ আসাদুজ্জামান মার্কেটের সামনে পথসভা শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুব আলম মিলন,সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, অর্থ সম্পাদক মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ। বক্তারা বলেন, করোনা কালীন সময়ে শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দ ,অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে এবং স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের উদ্যোগে তাদেরকে এককালীন আর্থিক সহযোগী প্রদান।

একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি-ফি মওকুফ,শিক্ষার্থীদের ১বছরের বেতন-ফি মওকুফ ,পর্যাপ্ত আয়োজন ছাড়া শিক্ষার্থীদের অন লাইন ক্লাস বাতিল,ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল,

গাইবান্ধা জেলায় করোনা ল্যাব স্থাপন, বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতসহ সকল প্রকার রাষ্ট্রায়ত্ত্ব সেবাসমূহ নিশ্চিত করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com