বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বরিশাল সদর উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত

বরিশাল সদর উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত

বরিশাল জেলা প্রশাসন এস এম অজিয়র রহমানে’র নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ বুধবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী গ্রামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। অভিযান চালিয়ে অবৈধভাবে নদী থেক বালু উত্তোলন করার অপরাধে ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে (আত্মঘাতি) ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব একটি টিম। এসময় হাতেনাতে মিজানুর রহমান, মনির হোসেন,হাসান নামের ৩ জনকে নৌ পুলিশের সহযোগিতায় আটক করা হয়। আটককৃত শ্রমিক মিজানুর রহমান,মনির হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ম্যানেজার হাসান কে একই আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশের একটি টিম। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com