সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
গৌরনদীতে আমপাড়া কে কেন্দ্র করে নানীকে হত্যা করলো নাতী

গৌরনদীতে আমপাড়া কে কেন্দ্র করে নানীকে হত্যা করলো নাতী

বরিশাল জেলা প্রতিনিধিঃ

আমপাড়াকে কেন্দ্র করে দুই মেয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে নাতীর হামলায় নানী নিহত হয়েছেন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে পুলিশ একজনকে আটক করেছে।ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবার বাড়ির গাছের আমপাড়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের সাথে পঞ্চম মেয়ে লাইজু বেগমের সোমবার সন্ধ্যায় তুমুল ঝগড়া হয়।

দুই মেয়ের ঝগড়া থামাতে চেষ্ঠা করেন তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। এসময় ফাতেমা বেগমের পুত্র বাচ্চু বেপারীর (২২) হামলায় ঘটনাস্থলেই জরিনা বেগম নিহত হয়।গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে।

পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে লাইজু বেগমকে আটক করেছেন।এ ঘটনায় নিহতের তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদাউস বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com