বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
“আমি আমার ঐতিহ্যকে হৃদয়ে লালন করি”

“আমি আমার ঐতিহ্যকে হৃদয়ে লালন করি”

সবাই বলেন পুরনো দিনের গান আমার কন্ঠে বেশি মানায়। আমি বিষয়টা একটু অন্যভাবে দেখি, আসলে আমান শাস্ত্রীয় সঙ্গীতের তালিম সেভাবে নেবার সুযোগ হয়নি ছোট বেলায় কিন্তু আমাদের বিখ্যাত সব শিল্পীদের গাওয়া গান গুলো গেয়েই আমার গান শেখা। তাই আমার হৃদয়ে গান গুলো এমনভাবে গেঁথে রয়েছে যে এই গানগুলো যখন আমি গাই তখন আমার ভেতরে অন্যরকম এক অনিভুতি কাজ করে। আর আমার সৌভাগ্য যে আমার কণ্ঠে সেসব গান শুনতে ভালোবাসেন শ্রোতারাও। এই গান গুলোর কথা, সুর এক অনন্য উচ্চতায় রয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে গানগুলো মনে রাখে, সে জন্য ও আমি এগুলো গেয়ে চলেছি।’

আজ সঙ্গীত শিল্পী লুইপার জন্মদিন।২০১০ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার সেরা চারে ছিলেন লুইপা। পুরনো দিনের গানের পাশাপাশি গাইছেন মৌলিক গানও। ‘অপরূপ বাংলাদেশ’ সে রকম একটি গান। শিগগির আরও কিছু মৌলিক গান প্রকাশিত হবে তাঁর।তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লুইপা অফিশিয়াল’ চ্যানেলে শোনা যাবে এই শিল্পীর গানগুলো। তিনি জানান, শিগগির প্রকাশিত হতে যাচ্ছে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম এর গাওয়া ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানটির রিমেক।আশা করছি সবার গানটি খুব ভালো লাগবে।

লকডাউনে লুইপা বগুড়ায় মা-বাবার সঙ্গে কাটিয়েছেন। শিখেছেন নতুন নতুন রান্না ও অনেক রকম নতুন কাজ। সেগুলো কী কী? জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত রেস্টুরেন্টে গিয়ে আমরা যেসব খাবার খাই, সেগুলোই ঘরে তৈরি করা শিখেছি।’ জন্মদিনে তাহলে কী করবেন তিনি? লুইপা জানালেন, এ বছর পরিবারের সদস্যদের সাথেই জন্মদিনটি পালন করবেন তবে আগামী বছর জন্মদিনটা যেন সবাইকে নিয়ে উদ্‌যাপন করতে পারেন, সেই দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com