বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
“চলে গেলেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী”

“চলে গেলেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী”

প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী একটু আগে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন । গত শনিবার থেকে তিনি রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিরেন। শনিবার (৮ আগস্ট) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল বলে জানিয়েছেন আলাউদ্দিন আলীর সহধর্মিণী মিমি আলাউদ্দিন। তিনি বলেন, হঠাৎ করেই শনিবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন।অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জানান তার অক্সিজেনের মাত্রা খুব কম এবং তীব্র শ্বাসকষ্ট হলে তাকে আইসিউতে নেওয়া হয়। কিন্তু সব চেস্টা ব্যর্থ করে দিয়ে পরপারে চলে গেলেন এই গুনী মানব।

বরেণ্য এ সুরকার আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। ২০১৫ সালে ৩ জুলাই তাকে ব্যাংকক নেয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার ক্যান্সারও ধরা পড়ে। তবে বেশ কিছুদিন ধরেই আলাউদ্দিন আলীর অবস্থা বেশ স্থিতিশীল ছিল।তিনি বাংলাদেশের একজন সংগীত পরিচালক।

বাংলা সিনেমা এবং আধুনিক গানে তার অবদান অনস্বীকার্য। তিনি সেরা সংগীত পরিচালক হিসেবে পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি ৩০০ এর অধিক সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com