বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নতুন দল গঠনের ঘোষণা দিলেন মাহাথির মোহাম্মদ

নতুন দল গঠনের ঘোষণা দিলেন মাহাথির মোহাম্মদ

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুক্রবার (০৭ আগস্ট) নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন তিনি।এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মুখরিজ মাহাথির।

৯৫ বছর বয়সী মাহাথির বলেন, তিনি এখনো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন করেননি। তবে শিগগিরই দলটির নিবন্ধন সম্পন্ন করবেন বলে জানান।
নতুন রাজনৈতিক দলের নাম কি হবে, কারা হবেন দলের নীতিনির্ধারক বা সদস্য সেসব বিষয়েও কোনো মন্তব্য করেননি মাহাথির। তবে দলের প্রেসিডেন্ট হবেন মুখরিজ মাহাথির। তা স্পষ্ট করে জানিয়েছেন মালয়েশিয়ার এ সাবেক প্রধানমন্ত্রী।


‌‌‌’নতুন রাজনৈতিক দল হবে সর্বজনীন এবং মধ্যপন্থী। আমরা বিশ্বাস করি মালয়েশিয়ানরা সমতাভিত্তিক অধিকার চান। আমরা কোনো রাজৈনতিক দলের সঙ্গে জোট করতে চাই না, পেরিকাতান ন্যাশনাল বা পাকাতান হারাপানের মতো।’ বলেন মাহাথির।

২০১৮ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে জোট সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনা করেন মাহাথির।
মাহাথির আরো বলেন, আগামী নির্বাচনে এককভাবে নতুন দল অংশ নেবে। পরে তিনি টুইটে একটি ছবি প্রকাশ করেন। যেখানে সবার পরনে নীল রঙের পোশাক ছিল। যাদের মধ্যে মুখরিজ, সাবেক শিক্ষামন্ত্রী মাজলে মালিক এবং সাবেক উপ-অর্থমন্ত্রী আমিরুদ্দিন হামজাহ ছিলেন।


চলতি বছরের শুরুতে মালয়েশিয়ান ইউনাইটে ইন্ডিজেনিয়াস পার্টি বা পার্টি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া থেকে বরখাস্ত হন মাহাথির। তার পরিপ্রেক্ষিত নতুন দল গঠন করার ঘোষণা দিলেন দীর্ঘকালীন মালয়েশিয়ার রাষ্ট্র ক্ষমতায় থাকা মাহাথির মোহাম্মদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com