বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতে বিমান দুর্ঘটনায় এপর্যন্ত মৃত ১০ শনাক্ত

ভারতে বিমান দুর্ঘটনায় এপর্যন্ত মৃত ১০ শনাক্ত

ভারতের কেরালায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পাইলটসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিমানে ১৯১ জন আরোহীর মধ্যে ১০ শিশু দুই পাইলট ও ৬ জন ক্রু ছিলেন। শুক্রবার (০৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বোয়িং ৭৭৩ মডেলের বিমানটি দুবাই থেকে ভারতে ফেরে।

কোঝিকুদ বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ চলছে। এতে অংশ নেয় জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা।

এয়ার ইন্ডিয়ার এএক্সিবি ১৩৪৪ ফ্লাইটের বিমানে করে করোনার কারণে দুবাইতে আটকা পড়া ব্যক্তিরা সরকারের ‘বন্দে ভারত মিশনের’ আওতায় দেশে ফিরছিলেন বলে জানা গেছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থার মহাপরিচালক বলেন, অবতরণ করতে গিয়ে একটি উপত্যকায় আছড়ে পড়ে। ভেঙে কয়েক টুকরো হয়ে যায় বলেও জানান তিনি।

কোঝিকুদ বিমানবন্দর ব্যাঙ্গালুরুর মতো টেবিলটপ বিমানবন্দর। সৌভাগ্যবশত বিমানটিতে আগুন ধরেনি। আগুন ধরলে আরোহীদের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে পড়তে পারতো। এর আগে ২০১০ সালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বিধ্বস্ত হয়। এসময় নিহত হয় ১৫৮ আরোহী। ব্যাঙ্গালুরু বিমানবন্দরের রানওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com