বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাভারের আশুলিয়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, লাশ রেখে পালালেন স্ত্রী

সাভারের আশুলিয়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, লাশ রেখে পালালেন স্ত্রী

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যুর পর তার লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছে স্ত্রী ও স্বজনরা।

গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে প্রকাশিত জানা গেছে, ঈদের দিন করোনা উপসর্গ নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে রিপন মিয়া (৩৫) নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করেন তার স্ত্রী ও স্বজনরা।

এ বিষয়ে আশুলিয়ার মির্জানগরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের জানান, চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে ওই যুবক হাসপাতালে মৃত্যুবরণ করে। মুলত নিহত যুবক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তবে তার করোনার ছিল কিনা নিশ্চিত নই। কারন তার করোনার নমুনা সংগ্রহ করার আগেই মারা যায়। তবে যুবকের মৃত্যু খবর জানতে তার লাশ রেখে স্ত্রী ও স্বজনরা পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় নিহত যুবককে দাফন করা হয়।

তার স্ত্রী ও স্বজনরা তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কোন মোবাইল নম্বর বা পূর্ণ ঠিকানা উল্লেখ করেনি। ফলে তাদের ঠিকানা সংগ্রহ সম্ভব হয়নি। তবে এ বিষয় আশুলিয়া থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান আবু তাহের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com