বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে চিকিৎসকসহ আরো ৪ জনের করোনা জয়

যশোরে চিকিৎসকসহ আরো ৪ জনের করোনা জয়

কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর  সোমবার যশোরে ১ জন চিকিৎসকসহ ৪ জন সুস্থ হয়েছেন। তারা হলেন যশোর সদর উপজেলার লেবুতলার কাঠামারা এলাকার রাফিয়া বেগম (৫০), ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অন্তরা কুন্ডু (২৮) ও মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো শিউলী আরা (৩০) ও রোগী আবুল কাশেম (৫৯)। তাদের প্রত্যেককে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুস্থ হওয়ার ছাড়পত্র প্রদান করা হয়েছে।  

এছাড়া তাদের বাড়ি লকডাউনমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এ নিয়ে যশোর জেলায় মোট ৭৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন । আর সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৯ জন। এরমধ্যে  যশোর সদর উপজেলায় ৩৯ জন, শার্শা উপজেলায় ১২ জন, ঝিকরগাছা উপজেলায় ৭ জন, চৌগাছা উপজেলায় ১৫ জন, কেশবপুর উপজেলায় ১৩ জন, মণিরামপুর উপজেলায় ১১ জন, বাঘারপাড়া উপজেলায় ৩ জন ও অভয়নগর উপজেলায় ৯ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com