বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আশুলিয়া থানায় নতুন করে আরও ৯ পুলিশ সদস্য করেনায় আক্রান্ত

আশুলিয়া থানায় নতুন করে আরও ৯ পুলিশ সদস্য করেনায় আক্রান্ত

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়া থানার আরও ৯ পুরিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আশুরিয়া থানায় ওসিসহ ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই ওহিদ জানান, গত শনিবার আশুলিয়া থানা থেকে ৫৯ জনের নমুনা দেয়া হয়। তারমধ্যে ১১ জনের করোনা পজেটিভ হয়। যার মধ্যে একজন এস আই, ৪ জন কনস্টেবল ও ৪ জন নারী কনস্টেবল। অন্যদুইজন থানার ম্যাচের ২ বাবুর্চি ( তারা থানার চুক্তিভিত্তিক জনবল)।

তিনি আরও জানান, গত শনিবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ নারীর কনস্টেবলের নমুনা দেয়া হয়। তারমধ্যে গতরাতে (৩১ মে) ৪ জনের পজেটিভ হওয়ার রিপোর্ট জানতে পারি। বাকী ৫৪ জনের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে (কেপিজে) নমুনা দেয়া হয়েছিল।

তারমধ্যে আজ সকালে সোমবার (০১ জুন) ৭ জনের করোনা পজেটিভ হয়। তাদের সবাইকে ঢাকা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে গত ২৯ মে আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। তারা ঢাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মুঠোফোনে রিজাউল হক দিপু জানান, গত দুইদিনের তুলনায় আজকে (০১ জুন) অনেকটা সুস্থবোধ করছেন।  পাশাপাশি সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com