সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে নতুন ৫৪ জনের করোনা শনাক্ত

যশোরে নতুন ৫৪ জনের করোনা শনাক্ত



যশোরে নতুন করে ৫৪ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত যশোর জেলায় ১৭৮৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলেন।


যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার কর্তৃপক্ষ দুইবারে করোনা পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। প্রথমে রাত ১০ টার পর ১৭৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠান। এরমধ্যে ২৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাতে ৫ জন পুরাতন রোগী রয়েছেন। নমুনা পরীক্ষার ফলোআপ ফলাফল তাদের পজেটিভ শনাক্ত হয়। ফলে নতুন আক্রান্ত হিসেবে ২৩ জনের নাম রেকর্ড করা হয়।


দ্বিতীয়বার ফলাফল প্রকাশ করেন রাত সাড়ে ১১ টার পর। তাতে ১২৩ নমুনা পরীক্ষায় ২৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
একই দিন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) ল্যাব থেকে ২ জনের পজেটিভ ফলাফল আসে। দুই ল্যাবের ফলাফল মিলে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন।

এরমধ্যে সদর উপজেলায় ২৯ জন , শার্শা উপজেলায় ৮ জন, ঝিকরগাছা উপজেলায় ৫ জন, চৌগাছা উপজেলায় ১ জন, মণিরামপুর উপজেলায় ১ জন, কেশবপুর উপজেলায় ২ জন ও বাঘারপাড়া উপজেলায় ২ জন ও অভয়নগর উপজেলায় ৬ জন। ফলাফলের কপি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন, যশোর জেলার ৩০২ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা পজিটিভ ও ২৫০ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত জেলার করোনায় শনাক্ত হয়েছেন ১৭৮৫ জন। সুস্থ হয়েছেন ৯৮৭ জন। এছাড়া ২৫ জন নারী পুরুষের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com