বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনাকালে সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত স্থাপন

করোনাকালে সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত স্থাপন



তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের আর্থিক সহায়তা দিচ্ছেন। প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় মানুষের জীবন ও জীবিকা রক্ষা, অর্থনৈতিক প্রণোদনাসহ দেশের এক-তৃতীয়াংশ মানুষকে সরকারি সহায়তার আওতায় এনে যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। অথচ বিএনপির নেতারা সমালোচনা করে যাচ্ছেন।

অথচ তারা করোনা ঘর থেকে বের হচ্ছেন না। কিন্তু করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতা, এমপি, মন্ত্রী মারা গেছেন। বুধবার যশোর সার্কিট হাউজে খুলনা বিভাগের ৩৩৮ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীরআর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, শুধু যারা সরকারের প্রশংসা করে তারা নয়, সমালোচক সাংবাদিকদেরকেও সহায়তা দেয়া হচ্ছে।

সরকারি সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতেও দলমত নির্বিশেষে সাংবাদিকদের পাশে থাকবেন। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেবক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকশাহীন চাকলাদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিবশাবান মাহমুদ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন।

যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরসহ-সভাপতি মনোতোষ বসু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ,যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com