বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
“গ্রীন সিগন্যালে আরহাম চৌধুরী “

“গ্রীন সিগন্যালে আরহাম চৌধুরী “

প্রতিভাবান কিশোর কণ্ঠশিল্পী আরহাম চৌধুরী পবিত্র ঈদুল আজহা তে দর্শক শ্রোতাদের জন্য নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। গানটি লিখেছেন সিয়াম সরকার জান।সুর ( তামিল), জিঙ্গেল কিং রিপন খানের সুর, সঙ্গীত ও মিউজিক ভিডিও নির্দেশনায় গানটিতে কন্ঠ দেয়ার পাশাপাশি অভিনয় ও করেছেন আরহাম চৌধুরী।

সাথে সহ অভিনেত্রী হিসেবে পেয়েছেন চ্যানেল আই সেরা নাচিয়ে চ্যাম্পিয়ন মন্দিরা চক্রবর্তীকে। আরহাম চৌধুরীর বাবা মা দুজনেই বাংলাদেশের মিডিয়া ব্যাক্তিত্ব কমল চৌধুরী এবং মুনা চৌধুরী। মা মুনা চৌধুরী জানান আরহাম ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি বিশেষ ভাবে অনুরক্ত ছিল। সে পড়ালেখায় যেমন ভালো তেমনি গানের প্রতি তার আগ্রহ সবার নজর কাড়ে। আরহাম বয়সে নবীন হলেও তার সাথে কথা বলে বোঝা যায় তিনি সঙ্গীতের সাধক হতে চান। আরহাম ছোটবেলা থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে যেমন জার্মান, রোমানিয়া জার্মানি, বেলজিয়াম, রোমানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, সুইডেন, ফ্রান্সসহ বিভিন্ন দেশে নিয়মিত ভাবে স্টেজে পারফর্ম করে আসছেন। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, দর্শক শ্রোতারা প্রতিনিয়ত তার কাজ দেখে তাকে ব্যাপক ভাবে উৎসাহ দিয়ে আসছেন।এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও জানান, গানটি বাংলা ছায়াছবির আদলে করা এবং গানের চিত্রায়ন আউটডোরে করার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের ইস্যুর জন্য এবং পবিত্র ঈদুল আজহাতে গানটি দর্শক শ্রোতাদের উপহার দেয়ার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত আমরা গানটি ইনডোরেই চিত্রায়ন করেছি।

আমার বিশ্বাস গানটি সবার খুব ভালো লাগবে।আরহাম আরো জানান পড়ালেখার পাশাপাশি গানের চর্চা চালিয়ে যেতে চান এবং ভবিষ্যতে একজন ভালো সংগীত শিল্পী হতে চান। বাবা মা দুজনেই সংস্কৃতিমনা হওয়ায় পরিবারের ভেতরে সবসময় সাংস্কৃতিক পরিবেশ বিরাজ করে। আরহাম বলেন রিপন খান স্যার বাংলাদেশের একজন দিকপাল সঙ্গীত পরিচালক, ওনার মত লিজেন্ডের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার জন্য পরম সৌভাগ্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com