বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনামুক্ত যশোরের সিভিল সার্জন

করোনামুক্ত যশোরের সিভিল সার্জন



১৫ দিন কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন যশোরের সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. শেখ আবু শাহীন। সুস্থ হওয়ার পর তিনি মঙ্গলবার কর্মস্থলে ফেরেন। অফিসের প্রয়োজনীয় কাজ করা ছাড়াও জরুরি আলোচনায় অংশ গ্রহণ করেন সিভিল সার্জন। অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, গত ১২ জুলাই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে সরকারি বাংলোতে তিনি আইসোলেশনে ছিলেন। অসুস্থ থাকার পরেও করোনা সংক্রমণ প্রতিরোধে সহকর্মীদের সাথে মুঠোফোনে যোগাযোগ অব্যাহত রেখেছেন। গত ২৭ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা নেগেটিভ আসে। এরপর তাকে করোনামুক্ত ঘোষণা করা হয়।

সিভিল সার্জন জানান, করোনামুক্ত হয়ে নতুন জীবন ফিরে পেয়েছি। মনোবল রেখেই করোনা সংক্রমণ প্রতিরোধে সকল প্রকার কার্যক্রম করবেন তিনি।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল যশোরের মণিরামপুর উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়। করোনা আতঙ্কের পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে অবিরাম ছুটে চলেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

সচেতনতামূলক প্রচার প্রচারণায় মাঠে ছিলেন। পরে তিনি নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com