শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
“রসিকের সহকারী প্রকৌশলী বরখাস্ত”

“রসিকের সহকারী প্রকৌশলী বরখাস্ত”

ড্রেন নির্মাণ কাজে ৯৮ লাখ টাকা অতিরিক্ত বিল দেখানোয় রংপুর সিটি করপোরেশনের (রসিক) সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে ঠিকাদারি কাজের বিল উপস্থাপনে অনিয়মের অভিযোগে ওই কর্মকর্তাকে এই শাস্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন জানান, রংপুর সিটি কপোরেশনের ঠিকাদার খায়রুল কবীর রানা নগরীর কামাল কাছনা, গুপ্তপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় ড্রেন নির্মাণ করেন। সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের সহযোগিতায় ওই কাজের বিল তৈরিতে ৯৮ লাখ টাকা বেশি দেখানো হয়।

তিনি আরও জানান, অতিরিক্ত বিল প্রদানের বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ নিয়ে গত মার্চ মাসে সিটি কপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যারা হলেন প্রকৌশলী আসাদুল হক ও আল আমিন। ওই কমিটি বিষয়টি তদন্ত করে ৯৮ লাখ টাকা অতিরিক্ত বিল প্রদানের সত্যতা তুলে ধরে মেয়রের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

রোববার দুপুরে সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ তার হাতে ধরিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি।

এ ব্যাপারে সিটি মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী কাজী জাহিদ হোসেন লুসিড জানান, অতিরিক্ত বিল প্রদান করার ঘটনাটি তদন্তে প্রমাণিত হওয়ায় মেয়র সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছেন। এর বেশি তিনি কিছু জানেন না বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com