বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবার কলকাতা থেকে মুক্তি পাচ্ছে দেব দ্বীপের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

এবার কলকাতা থেকে মুক্তি পাচ্ছে দেব দ্বীপের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

এসিডে ঝলসে যাওয়া চেহারাটাকে লুকিয়ে রাখা মেয়েটার চোঁখের চাহনীতে প্রেমে পড়ে গেলো সেই বখাটে, যার ছুঁড়ে মারা এসিডে ঝলসে যায় মেয়েটার সুন্দর মুখখানা। সবকিছু জেনেশুনে মেয়েটি কি শেষ পর্যন্ত রাজী হবে সেই বখাটের হাতে হাত রাখতে? সেটা জানতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ এমনি এক গল্প নিয়ে নির্মিত হয়েছে শর্ট ফিল্ম ‘অনেক ভালোবাসি’। শর্ট ফিল্মটি কলকাতার একটি চ্যানেল থেকে শীঘ্রই মুক্তি পাবে। শর্ট ফিল্মের গল্প ও মেকিং দেখে কলকাতার একটি ইউটিউব চ্যানেল সেটি তাদের চ্যানেল থেকে মুক্তি দেওয়ার জন্য এর স্বত্ব কিনে নেয়।

এটির গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সম্পাদনার কাজ কলকাতাতেই করা হয়েছে। ‘অনেক ভালোবাসি’ শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা ইয়াসিন বিন আরিয়ান। শুধু নির্মাণই নয়, চিত্রগ্রাহক হিসেবেও ছিলেন নির্মাতা নিজেই। এবং গল্পটিও তারই লিখা। এটিতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় মডেল ও অভিনেতা দেব দ্বীপ। দেব দ্বীপের শুরুটা মঞ্চ দিয়ে হলেও, তিনি শুধু মঞ্চেই থেমে থাকেননি। বেশ কয়েক বছর ধরে সফলতার সাথে কাজ করে চলেছেন নামীদামি কোম্পানীর বিজ্ঞাপনের মডেল হিসেবে। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে- টেলিটক, বিটিসিএল, প্রাণ ঝালমুড়ি, প্রাণ দুধ ইত্যাদি। এগুলো ছাড়াও বেশকিছু মিউজিক ভিডিও, নাটক, টেলিফিল্ম এবং শর্ট ফিল্মেও কাজ করেছেন দেব দ্বীপ। তার মধ্যে আলোচিত একটি কাজ হলো-‘তোমার জন্য’।

এতে একজন বোবা তরুণের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন দেব দ্বীপ। এছাড়াও কণ্ঠশিল্পী আলমগীর আমিনের গাওয়া ‘মরে যেতে মন চায়’ গানের মিউজিক ভিডিও-তে কাজ করেছেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হওয়া কণ্ঠশিল্পী আলমগীর আমিনের ‘বল না’ শিরোনামের আরো একটি গানের মিউজিক ভিডিও-তেও দেখা যাবে দেব দ্বীপকে।

দেব দ্বীপ জানান, প্রত্যেক অভিনেতার মতো তারও স্বপ্ন বড়পর্দায় কাজ করার। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। ইতিমধ্যে সিনেমায় কাজ করার ব্যাপারে কথাও চলছে। ভালো গল্প ও চরিত্র পেলে খুব শীঘ্রই বড়পর্দায়ও দেখা যেতে পারে দেব দ্বীপকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com