বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়।

এরপর জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এসময় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, স্বেচ্ছাসেবক লীগ সংগঠন হয়েছে মানুষকে সেবা দেয়ার জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের অসহায় মানুষদের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com