বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে করোনা মুক্ত হলেন আরও ১৪ জন

বোয়ালমারীতে করোনা মুক্ত হলেন আরও ১৪ জন

করোনা যুদ্ধে আরও একধাপ এগিয়ে গেল ফরিদপুরে বোয়ালমারী। আজ পহেলা জুন সুস্থ হয়েছে আরও ১৪জন। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। আজ সকাল ১০টায় উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের নিজবাড়িতে আইসোলেশনে থাকা ১২ জন ও উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুরের ১ জন ও ঘোষপুর ইউনিয়নের পাইকহাটি গ্রামের ১ জনসহ একদিনে মোট ১৪ জনের হাতে করোনা মুক্তির সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান, চতুল ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের (একাংশ) আহবায়ক শরীফ মো. সেলিমুজ্জামান লিটু প্রমুখ।

উল্লেখ্য গত ৫ মে ধুলপুকুরিয়ায় মৃত শ্রীবাসের স্ত্রী শিখা রায়ের করোনাভাইরাস ধরা পড়ে। ১০ মে একই পরিবারের আরও ৫ জন আক্রান্ত হয় এবং তাদের সংস্পর্শে আসায় আরও ৭ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে গ্রামটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৩ জনে। প্রশাসনিকভাবে গ্রামটি লকডাউন করে দেয়া হয়। সোমবার করোনামুক্ত সনদ প্রদানের পর আনুষ্ঠানিকভাবে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী লকডাউন প্রত্যাহারের ঘোষণা দেন চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু। করোনামুক্ত ব্যক্তিরা হলেন ধুলপুকুরিয়া গ্রামের শিখা রায়, অসিত রায়, সাগরিকা রায়, তমা রায়, হাসি রানী, তাপস কুমার রায়, তন্ময় রায়, আরতি রায়, ইতি রায়, সুকুমার রায়, বিজন রায়, উলকান্ত। এছাড়া রুপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের কামরুল শেখ এবং ঘোষপুর ইউনিয়নের পাইকহাটি গ্রামের আশা রানী দাস। এর আগে রুপাপাত ইউনিয়নের পুতন্তীপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থী দুই সহোদর সুমন ও রোমান, গুনবহা ইউনিয়নের উমরনগর-চন্দনি গ্রামের সাহাবুদ্দিন ও বোয়ালমারী সদর ইউনিয়নের কালিয়ান্ড গ্রামের রেদোয়ান আহমেদ করোনামুক্ত হয়। এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ জন। যার মধ্যে মারা গেছেন ২ জন, নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৩ জন, ১ জন পলাতক ও ফরিদপুরের উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে প্রেরণ করা হয়েছে যার মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফেরেছেন, বাকি ৩ জন কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com