সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বোয়ালমারীতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

বোয়ালমারীতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় চিতার বাজারে ৩১ মে সরকারি জমিতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির অাহমেদ।

গত ২ ফেব্রুয়ারী ২০২০ সালে সরকারি খাল শ্রেণীর জায়গা থেকে অবৈধ ৬টি দোকান উচ্ছেদ করেছিলেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু ঐসকল দোকান মালিকরা ভাঙ্গা দোকানসমূহ সংস্কার করেছেন মর্মে সংবাদ পেয়ে পুনরায় গত ২০ মে তাদের নোটিশ দেয়া হয়।

নোটিশে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য তাদের সাত দিন সময় দেয়া হয়। এছাড়া গত ২৭ মে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির অাহমেদ সরেজমিনে উপস্থিত হয়ে বাজার মালিক সমিতি ও স্থানীয় লোকজনের মাধ্যমে তাদের অবৈধ স্থাপনা এবং মালামাল ২ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

তারা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় দুটি দোকানে মালামাল পাওয়া যায় যা দোকান মালিকদের পুরোপুরি বুঝিয়ে দেয়া হয়। বাকি দোকানসমূহ মালামাল শূন্য ছিল। এসময় বোয়ালমারী থানার পুলিশ সদস্যরা আইন- শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।নিউজ পোর্টাল বাংলাদেশ বুলেটিন কে সহকারী কমিশনার (ভূমি) সাব্বির অাহমেদ বলেন-
সরকারি জমি অবৈধ দখলের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com