শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিংড়ায় করোনায় একজনের মৃত্যু

সিংড়ায় করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাটোরের সিংড়া উপজেলায় এক ব্যক্তি (৬৮) মারা গেছেন। আজ শনিবার সকালে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ব্যক্তির বাড়ি সিংড়া উপজেলার কলম গ্রামে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু এ তথ্য জানিয়েছেন।

ইউএনও নাসরিন বানু জানান, কয়েক দিন আগে মোহাম্মদ সরদারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাঁকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

বগুড়া থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মীরা এসে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করেছেন। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com