বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুস্থতার হারে বিশ্বের মধ্যে সর্বনিম্নে বাংলাদেশ

সুস্থতার হারে বিশ্বের মধ্যে সর্বনিম্নে বাংলাদেশ

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার দিক দিয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে বাংলাদেশ। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত মোট ৪৭ হাজার ১৫৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন। যা শনাক্তকৃত মোট রোগীর শতকরা ২০ শতাংশ। আর বিশ্বের মধ্যে এই হার সবচেয়ে কম।

সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত দেশগুলোর মধ্যে সুস্থতার হারের দিক দিয়ে এগিয়ে আছে জার্মানি। সেখানে এখন পর্যন্ত সুস্থতার হার ৯০ শতাংশ। ইরানে এই হার ৭৯ শতাংশ। এরপরই মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইউরোপের তিন দেশ ইতালি, স্পেন এবং ফ্রান্সে সুস্থতার হার যথাক্রমে ৬৭, ৬৩ ও ৪৫ শতাংশ।

এই তালিকায় নিচের দিকে আছে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ১৮ লাখ ২১ হাজারের মতো মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজারের কিছু বেশি। যা মোট রোগীর মাত্র ২১ শতাংশ।

অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতে সুস্থতার হার বাংলাদেশের দ্বিগুণের চেয়েও বেশি। সেখানে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর শতকরা ৪৮ ভাগ সুস্থ হয়ে গেছেন। পাকিস্তানেও সুস্থতার হার বাংলাদেশের প্রায় দ্বিগুণ। এই হার মোট রোগীর শতকরা ৩৬ ভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com