শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পরিচ্ছন্নতা কর্মচারীকে পেটালেন সাব্বির

পরিচ্ছন্নতা কর্মচারীকে পেটালেন সাব্বির

এবার রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের এক কর্মচারীকে পিটিয়েছেন বলে ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গাড়ি পার্কিং নিয়ে তর্ক হওয়ার এক পর্যায়ে তার গায়ে হাত তোলেন সাব্বির। রোববার (৩১ মে) বিকাল ৫টার দিকে রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকায় নিজের বাড়ির সামনে এ কাণ্ড ঘটনা তিনি। পরে পুলিশ গিয়ে তাকে থামায়।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ‘বয়স কম। ছোট মানুষ, পরিচ্ছন্নতাকর্মীক চড়-থাপ্পড় মেরেছেন বলে শুনেছি। থানার টহল পুলিশ গিয়ে তাকে থামিয়েছে। স্থানীয়রাও বিষয়টি ফোন করে জানিয়েছেন। ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মীমাংসা করে দিতে চেয়েছেন।

স্থানীয়রা জানান, বিকালে সাব্বিরের বাড়ির সামনে ভ্যানে ময়লা তুলছিলেন বাদশা নামের একজন পরিচ্ছন্নকর্মী। ওই সময় সাব্বির গাড়ি নিয়ে বাড়িতে ঢুকছিলেন। কিন্তু ভ্যানের কারণে ঢুকতে পারছিলেন না। পরিচ্ছন্নতাকর্মী বাদশা প্রতিউত্তরে বলেন, ‘আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাবো।’

সাব্বির পাল্টা ওই পরিচ্ছন্নতা কর্মচারীকে বলেন, ‘এটা কি তোর বাপের রাস্তা।’ এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে পরিচ্ছন্ন কর্মচারী বাদশার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন সাব্বির। পরে অন্য পরিচ্ছন্ন কর্মচারীরা খবর পেয়ে ছুটে এলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর পরিচ্ছন্নকর্মী বাদশা বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের কাছে গিয়ে অভিযোগ দেন। পরে কাউন্সিলর থানার ওসিকে ফোন করে বিষয়টি মিমাংসা করে দিতে চান। এ বিষয়ে কথা বলতে সন্ধ্যায় ক্রিকেটার সাব্বির রহমানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাই বক্তব্য পাওয়া যায়নি। পরিচ্ছন্নতাকর্মী বাদশা জানায়, সে আমার বাবা-মা তুলে কথা বলেছেন। সাব্বির ক্ষমা না চাইলে ময়লা উঠাব না।

শৃঙ্খলা ভঙ্গ সাব্বিরের জন্য নতুন কিছু নয়। দুই বিপিএলেই আম্পায়ারকে গালি দিয়ে জরিমানা গুনেছিলেন, ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তবে আগের সব অপকর্মকে ছাড়িয়ে যান ২০১৭ সালের ডিসেম্বরে। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লীগের শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীন এক কিশোর দর্শককে বেধড়ক পেটান সাব্বির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com