শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৪১১৪

গাজীপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৪১১৪

গাজীপুরে নতুন করে আরো ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১১৪ জনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, সর্বশেষ ১১০জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে এই ২৪ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে রয়েছেন গাজীপুর সদর উপজেলায় ১৬ জন, কালিয়াকৈর উপজেলায় ২ জন, কাপাসিয়া উপজেলায় ৩ জন এবং কালীগঞ্জ উপজেলায় ৩ জন।

প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত ২৯ হাজার ৮০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

মোট আক্রান্ত ৪১১৪ জনের মধ্যে সর্বাধিক ২৪৪৫ জন আক্রান্ত হয়েছেন সিটি করপোরেশনসহ গাজীপুর সদর উপজেলায় এলাকায়। এ ছাড়া কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় আক্রান্ত ৫০৬ জন করে, কালীগঞ্জ উপজেলায় ৩৬৬ জন, কাপাসিয়া উপজেলায় ২৯১ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২৭০১ জন। মারা গেছেন ৫০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com