বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধামরাই থানার এবার ৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ধামরাই থানার এবার ৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

রাজধানীর সন্নিকটে ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় ৭ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলা মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১২৬ জনে।

রোববার (৩১ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ধামরাইয়ের মডেল টাউন, ইসলামপুর, বিজয়নগর, শ্রীরামপুর-সূতিপাড়া, মধুডাংগা-কুশরা, ভাটালিয়া-সূয়াপুর, পাঠানটোলা, তালতলা, কালামপুর-সূতিপাড়া, বালিয়া এলাকাা মোট ২২ বাসিন্ধা করোনায় আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত ১০৬২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্যে ১২৬ জন করোনায় আক্রান্ত। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। মারা গেছেন একজন।

 পুলিশ আক্রান্তের বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, ধামরাই থানার ৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। তারমধ্যে ৪ জন চালক ও ৩ জন কনস্টবেল। তাদের ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

এদিকে, আজ দুপুরে (৩১ মে) ধামরাই পৌরসভার তালতলায় করোনা আক্রান্ত মা ও মেয়ে- শরীফা(৫০) ও শান্তা(২৬)’কে সুস্থতার ছাড়পত্র, পুষ্টিকর খাবার ও ফলমূল উপহার দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে উপজেলায় মোট ১২ জন সুস্থ হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com