বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা যুদ্ধে সফল এক যোদ্ধা রংপুরের রমজান আলী তুহিন

করোনা যুদ্ধে সফল এক যোদ্ধা রংপুরের রমজান আলী তুহিন

দেশ জুড়ে করোনার বিরুদ্ধে লড়াই চলছে মার্চ মাসের শুরু থেকে ।
এই যুদ্ধে সম্মুখ সমরে নিয়োজিত আছেন চিকিৎসক থেকে শুরু করে‌ অনেক যোদ্ধা।জীবনের ঝুঁকি নিয়ে যেইভাবে বিশ্ব মহামারীর বিরুদ্ধে তারা লড়াই চালাচ্ছেন তা ভাষায় প্রকাশ করা যায় না।
তেমনই এক যোদ্ধা রংপুরের মোঃ রমজান আলী তুহিন
আর্ত মানবতার সেবায় নিয়োজিত সর্বদা ।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি শুরু করেন।বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।বাংলাদেশে করোনা মহামারীর শুরু থেকেই সাধারণ মানুষের কল্যাণে সার্বক্ষণিক জনগণের পাশে থেকে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি ।

করোনা সংক্রমণের শুরু থেকে রমজান আলী তুহিন উদ্যোগ নিয়ে
রংপুর নগরীর বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আট হাজার লিফলেট
বিতরনের পাশাপাশি মাইকিং, রিক্সা চালক ও শ্রমিকদের মাঝে মাক্স ও জীবাণুনাশক সামগ্রী বিতরন করেন ।

বাংলাদেশে করোনা মহামারীর শুরুতেই লকডাউনে কর্মহীন হয়ে পড়া রংপুর মহানগরীর ৩২০০ হতদরিদ্র মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

পবিত্র রমজানের ঈদের আগে
দীর্ঘ লকডাউনের পর যখন ঈদের কেনাকাটা করার জন্য বিপনি-বিতান গুলো খুলে দেওয়া হয়,
তখন বিভাগীয় শহর রংপুরে সাধারন মানুষের অবাধ চলাচল, সামাজিক দূরত্ব না মানা,
শিশুদের নিয়ে ঈদের কেনাকাটা করা এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অনেক
সদস্য করোনায় আক্রান্ত হওয়ার কারনে প্রশাসন যানজট নিরসনে কাজ না করায়
রংপুর শহরে আগত মানুষদের স্বাস্থ্য ঝুঁকি ও জন দূর্ভোগ বেড়ে যায় ।

সে সময় রমজান আলী তুহিন অনুধাবন করেন যে এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষকে সচেতন ও সাবধান
না করলে সারা বাংলাদেশের মধ্যে রংপুর করোনার আতুর ঘরে পরিনত হবে ।


সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে রমজান আলী তুহিন
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মীদের নিয়ে
১৬ মে ২০২০ থেকে ২২ মে ২০২০ (৭দিন) রংপুর মহানগরীর সকল শপিংমল,
মার্কেট, এবং ব্যস্ত রাস্তার মোড় গুলোতে কয়কটি টিমে ভাগ হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে
জনসচেতনতা বৃদ্ধির জন্য নিজে মাইক নিয়ে জনসাধারনকে সচেতন করা, সামাজিক দূরত্ব তৈরি, শিশুদের সাথে নিয়ে ঈদের কেনাকাটায় নিরুৎসাহিত করা, বিপনি বিতান গুলোর সামনে জীবাণুনাশ স্প্রের ব্যবস্থা করা, ও যানযট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।

এসময় প্রতিটি মার্কেট পরিচালনা কমিটির সাথে
নিয়মিত মতবিনিময় করে সরকার নির্দেশিত বিকেল ৪ টার মধ্যে মার্কেট গুলো বন্ধ কারা,
এবং প্রতিটি দোকান মালিক যেন সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাবসা কার্যক্রম পরিচালনা
করেন সে ব্যাপারে যাথাযথ পদক্ষেপ নিশ্চিত করতে কাজ করেন তিনি।

রমজান আলী তুহিন এর নেতৃত্বে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের এই কার্যক্রম রংপুরের সাধারণ মানুষ,
সুশীল সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক মহলে ব্যপক ভাবে প্রশংসিত হয়েছে ।

দেশের যেকোন ক্রান্তিলগ্নে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রমজান আলী তুহিন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com