বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বরিশালে গত বছরের থেকে এবারে বেড়েছে পাসের হার

বরিশালে গত বছরের থেকে এবারে বেড়েছে পাসের হার

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গত বছরের থেকে এবারে বেড়েছে পাসের হার।

বোর্ডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের থেকে ০ দশমিক ২৯ ভাগ বেড়ে এবারে মোট পাশের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৭০ ভাগে। পাশাপাশি ২০১৮ সালের থেকে এ বছরে ২৯৪টি জিপিএ-৫ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৩ জনে।
এ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৩১ জন, আর মানবিক বিভাগে ৩২০ জন ও বাণিজ্য বিভাগে পেয়েছে ১৩২ জন।

বিগত সময়ের চেয়ে এ বছরে এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি। এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন। যার মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯০ জন এবং ছাত্রী ছিল ৫৬ হাজার ৩৪৬ জন। যার মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন।

অপরদিকে গত বছর ৫ হাজার ৮১৫ জনের পরীক্ষার্থী কম অংশগ্রহণ করে। যার মধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ছিল ৫৪ হাজার ২২ জন। এদের মধ্যে পাস করেছিল ৭২ হাজার ৫৩৫ জন।

এছাড়াও এ বছর গত বছরের চেয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এবছর ১০৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন, যা গত বছর ছিল ৯৫ জন।

এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ২৩ হাজার ৬৫৯ জন। মানবিক বিভাগে ৬৪ হাজার ২৫৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৪৭ হাজার ৯১৬ জন। বাণিজ্য বিভাগে ২২ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ১৮ হাজার ৪১ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, বিগত বছরের থেকে ফলাফল ভালো হয়েছে, তবে অন্যান্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে গণিত ও ইংরেজিতে ফলাফল ভালো হয়েছে। আশাকরি সামনে আরো ভালো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com