বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
ঘোড়াঘাটে ১ জন পুলিশ অফিসার সহ ৮ জন করোনায় আক্রান্ত!

ঘোড়াঘাটে ১ জন পুলিশ অফিসার সহ ৮ জন করোনায় আক্রান্ত!

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুলিশের একজন সাব-ইন্সপেক্টর সহ নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাঁড়ালো।

৩০ মে শনিবার সন্ধার পরে ফলাফল এসেছে ১৬৭টি যার মধ্যে ১১ টি ফলাফল পজেটিভ বাকি ১৫৬ টি নেগেটিভ। যার মধ্যে ৮ জন করোনা পজেটিভ ঘোড়াঘাটের। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস।

নতুন করে আক্রান্ত রোগীরা হলো, ঘোড়াঘাট থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোজাফফর রহমান (৩৪), আব্দুর রহিম (৩৫), সানজিদ (১৬), রুবেল (২৭), নাইমুর রহমান (২৩), হাসিব মিয়া (২২), সানজিদা আক্তার (১৭) ও শ্রী কল্লোল (৩৩)।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদের কাছে আক্রান্তদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আজকে নতুন করে ৮ জন ব্যাক্তির করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। তাদের মধ্যে ২ জন ব্যক্তি ঢাকা ফেরত, ৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছে এবং ১ জন দিনাজপুর সদরে থাকতো। আমরা সকল চিকিৎসকরা সকলকেই সব ধরণের পরামর্শ ও বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছি এবং দিচ্ছি।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান , আমাদের ঘোড়াঘাট থানার একজন সাব-ইন্সপেক্টর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এ পর্যন্ত যারা তার সংস্পর্ষে এসেছিলেন তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। আমাদের অন্যান্য সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com