বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
স্ত্রীর অরোগ্য লাভে দোয়া চেয়েছেন লেখক ও গীতিকার অনুরূপ আইচ

স্ত্রীর অরোগ্য লাভে দোয়া চেয়েছেন লেখক ও গীতিকার অনুরূপ আইচ

স্ত্রীর অসুস্থতায় সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশের খ্যাতিমান গুণী গীতিকবি অনুরূপ আইচ। বর্তমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা এমনিতেই ভয়ার্ত। যেকোন অসুস্থতা নিয়ে হাসপাতালে যাওয়াটাও যেন এখন অনেক বিপজ্জনক হয়ে গেছে। পাশাপাশি ডাক্তাররাও যেন যেকোন রুগী দেখলেই ভয়ে আঁতকে উঠছেন। এমন এক পরিস্থিতির মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পরেছেন প্রখ্যাত গীতিকবি অনুরূপ আইচের প্রিয়তমা স্ত্রী সাহিদা আইচ নূশা। দীর্ঘ একমাস যাবৎ তিনি ঠান্ডা কাশিতে ভুগছিলেন। তবে ডাক্তারেরা সাধারণ ঠান্ডা কাশি ভেবে ট্রিটমেন্ট করতে করতে এই কালক্ষেপণ হয়।

এমতাবস্থায় গত বুধবার তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে নেত্রকোনা দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির পর রোগীর অক্সিজেন লেভেল চরম অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এখানকার অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন অনুরূপ আইচের স্ত্রী নূশা। প্রাথমিকভাবে এখানকার ডাক্তারেরা ধারণা করছেন, ইউরিন ইনফেকশন থেকে প্রোটিনক্ষয় দীর্ঘদিন ধরে হচ্ছিল, যা রোগী টের পাননি।যে কারণে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং প্রাইভেট চিকিৎসকগণ রোগ আইডেন্টিফাই করতে পারেননি বলেই রোগীর অবস্থা মৃত্যুর দিকে ধাবিত হয়। তবে ইতিমধ্যেই কোভিড-১৯, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, কেমিক্যাল টেস্টসহ অনেক টেস্ট করার ব্যাবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরে রোগ নির্ণয় করতে আরো সহজ হবে বলে জানান কর্তব্যরত ডাক্তার। তবে রোগী এখন আগের চেয়ে আশংকামুক্ত আছেন- এসব কথা মোবাইলে জানান অনুরূপ আইচ।

তবে অসুস্থ স্ত্রীকে নিয়ে খুব চিন্তিত ও আতংকে রয়েছেন বলে জানান অনুরূপ আইচ। তাই তিনি অসুস্থ স্ত্রীর আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি সবার উদ্দেশ্যে তার ফেসবুক ওয়ালে নিয়মিত স্ট্যাটাস দিয়ে স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির জন্য সবার কাছে দোয়া চেয়েই যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com