বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
করোনা নিয়ে চলচ্চিত্রে কাজ করবেন জয়া ও প্রসেনজিৎ

করোনা নিয়ে চলচ্চিত্রে কাজ করবেন জয়া ও প্রসেনজিৎ

ভারতের কোলকাতায় করোনা (কোভিড-১৯) মহামারী নিয়ে বানানো হবে চলচ্চিত্র। আর এই ছবিতে কাজ করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও সে দেশের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে অতনু ঘোষের ‘রবিবার’ ছবি জুটি বাঁধেছিলেন দুই বাংলার জনপ্রিয় এই দুজন তারকা।  

 

ছবির নাম ‘অসতো মা সদগময়’। করোনা পরিস্থিতি মানুষের মননশীলতায় কতটা প্রভাব ফেলেছে, সেই চিত্রই উঠে আসবে এই সিনেমাটিতে। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

ছবিটির পরিচালনা করবেন সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। চিত্রনাট্য ইন্দ্রদীপ নিজে করলেও বিন্যাস করবেন পদ্মনাভ দাশগুপ্ত।

ছবিতে মোট পাঁচটি চরিত্র। জয়া ও প্রসেনজিৎ ছাড়াও ছবির অন্য দুই চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়ও। তবে পাঁচ নম্বর চরিত্রের সন্ধান এখনো চলছে।

এ বিষয়ে পরিচালক ইন্দ্রদীপ বলেন, ‘এই মহামারীকালে আমাদের মন-মানসিকতায় কতটা প্রভাব এবং কীভাবে জনজীবনের চারিত্রিক দিকগুলোও বদলে গিয়েছে গত মাস খানেকের মধ্যে। সেই ভাবনাই ছবির মূল প্রতিপাদ্য বিষয়। তবে এটুকুই বলবো, কোভিড-১৯ এক্ষেত্রে সিনেমার প্রেক্ষাপট মাত্র!’

তিনি আরো বলেন, ‘এই ছবি নিয়ে চিন্তাভাবনা করার সময়ে প্রথমটায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় আসেনি। তবে পরে শুধুমাত্র ৫ জন চরিত্র নিয়েই গোটা গল্পটাকে দেখানোর কথা ভাবা হয়েছে। এক্ষেত্রে সুরক্ষা বিধি মেনে কাজ করতেও সুবিধে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com