বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
দুই বাংলার যৌথ প্রযোজনা‘দূরে থাকা কাছের মানুষ’

দুই বাংলার যৌথ প্রযোজনা‘দূরে থাকা কাছের মানুষ’

এবার লকডাউনে বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা এবং কলকাতার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় একটি ছোট ছবিতে অভিনয় করলেন। ছবির নাম ‘দূরে থাকা কাছের মানুষ’। পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক শাহরিয়ার পলক। রচনা অভ্র চক্রবর্তী। প্রযোজনা করেছে বাংলাদেশের প্রেক্ষাগ্রহ এবং কলকাতার টিভিওয়ালা মিডিয়া। এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীরা বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এই ছবি থেকে প্রাপ্ত অর্থ কলকাতা এবং ঢাকার চলচ্চিত্র শ্রমিকদের কল্যাণ তহবিলে প্রদান করা হবে বলে জানা গিয়েছে। বিক্রমের চরিত্রের নাম দীপ্ত। সে লন্ডন থেকে কলকাতায় এসে প্রায় এক মাস গৃহবন্দি হয়ে রয়েছে। ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়েই তার গবেষণা। ওদিকে মিথিলার চরিত্রের নাম বন্যা। সে বাংলাদেশের সাংবাদিক। প্রায় চোদ্দ বছর পরে দু’জনের কথা হয়। এই হল ১২ মিনিটের ছবির শুরুর কাহিনী। মঙ্গলবার বাংলাদেশের ধ্রুব টিভি এবং কলকাতার টিভিওয়ালা মিডিয়ার সোশ্যাল মিডিয়া পেজে ছবিটি মুক্তি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com