বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি আরবের জরিমানা

বাংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি আরবের জরিমানা

স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সাড়ে ৪ লাখ সৌদি রিয়াল জরিমানা করেছে সৌদি আরব। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনার জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে গত ১১ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান।তবে কখন এই ঘটনা ঘটেছে তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। বিমান কতৃপক্ষ দাবি করছে তিন বছর আগে ২০১৭ সালে ঘটনাটি ঘটেছে। আবর্তনের পর বিমানের ওই উড়োজাহাজে স্প্রে না করায়, ঘটনাটি নজরে আসামাত্র পরিদর্শনের পর জরিমানা করে সৌদি কর্তৃপক্ষ। এতদিন পর তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ঘটনায় ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্টে সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-ব্যবস্থাপক প্রণব কুমার বড়ুয়া ও সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাছুদুল হাছান।

অফিস আদেশে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিতচহ করা এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে তদন্ত কমিটিকে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com