শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ করোনায় আক্রান্ত

যশোর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ করোনায় আক্রান্ত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ সেবিকা নাসরিন সুলতানা রীনা (৪০) কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হোমআইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার কর্তৃপক্ষের নমুনা পরীক্ষার  ফলাফলে সেবিকা নাসরিন সুলতানার করোনা পজেটিভ শনাক্তের বিষয়টি উল্লেখ করা হয়। ১ সপ্তাহ আগে তার করোনা উপসর্গ দেখা দেয়। নমুনা সংগ্রহের পর থেকে তাকে হোমআইসোলেশনে পাঠানো হয়েছিলো। 

নাসরিন সুলতানা জানান, গত ২৩ মার্চ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা সন্দিগ্ধ রোগীদের চিকিৎসাসেবার জন্য আইসোলেশন ওয়ার্ড নামে আলাদা ইউনিট তৈরি করা হয়। তিনি ওই ওয়ার্ডের ইনচার্জের দায়িত্বে রয়েছেন। চিকিৎসাধীন রোগীদের সংস্পর্শে করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশংকা করছেন তিনি। নাসরিন সুলতানা জানান, শারীরিকভাবে সুস্থ হওয়ার পর আবারো দায়িত্বে ফিরবেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com