শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বরগুনায় ফসলি মাঠের কচুখেত থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

বরগুনায় ফসলি মাঠের কচুখেত থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

বরগুনার বেতাগী উপজেলার ফসলি মাঠের কচুখেতজ থেকে সোহরাব হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুনা এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহরাব হাওলাদার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জোনাব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহরাব একজন ডিম বিক্রেতা। সোহরাব সবসময় বাড়িতে একা থাকে। তার স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকেন। ঘটনার দিন সকাল থেকে তার সন্ধান না মিললে সবাই মিলে তাকে খুজঁতে শুরু করেন। এরই এক পর্যায়ে বিকেলে বাড়ির পাশের ফসলি মাঠের ডোবায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।


স্থানীয় জলিল নামে এক ব্যাক্তি জানান, আমি ঘটনার আগেরদিন রাতে সোনার বাংলা বাঁজারে সোহরাবকে সর্বশেষ দেখেছি। ঘটনার দিন সকালে তার বাড়ির সামনে দিয়ে যখন যাই তখন তার কোন সাড়াশব্দ পাই নি। বিকেলে বৃষ্টির পর জানতে পারি তার লাশ পাওয়া গেছে।


নিহত সোহরাবের স্ত্রী হালিমা বলেন, আমার মা অসুস্থ থাকায় আমি মায়ের কাছে থাকি। তবে প্রতিদিন কয়েকবার এই (সোহরাবের বাড়ি) বাড়িতে আসি। ঘটনার দিন সকালে এসে আমার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খুজঁতে শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে লক্ষ করি বাড়ির পিছনে সিঁধ কাটা। রাতে সিঁধ কেটে বাড়ির ভিতরে লোকজন ঢুকে আবার তাতে মাটি ও ইট চাপা দিয়ে রেখে যায়। তারপর বাড়ির পাশের ডোবায় তার লাশটি খুজেঁ পাই।


এ বিষয়ে বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মোকামিয়া ইউনিয়নের করুনা এলাকার ফসলের মাঠের একটি ডোবায় এক ব্যক্তির লাশ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা করে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com