শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কেশবপুর আসনে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ শুরু

কেশবপুর আসনে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ শুরু

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপনির্বাচনের স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোগ গ্রহণ চলবে। ২০১৪ সালে সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের সহধর্মিনী আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের নির্বাচনে ইসমাত আরা সাদেক আওয়ামী লীগ থেকে পুনরায় এমপি নির্বাচিত হন।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি ইসমাত আরা সাদেক চলতি বছরের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় আসনটি শুন্য ঘোষণা করা হয়। ২৯ মার্চ এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের দিন ছিলো।

করোনা ভাইরাসের কারণে এ আসনে উপ-নির্বাচন গত ২১ মার্চ উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার। পরবর্তীতে ১৪ জুলাই উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন। কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ বলেন, এই আসনে মোট ভোটের সংখ্যা ২ লাখ ৩ হাজার ১শ’ ১৮।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ১শ’২২ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮শ ৯৬ জন। ভোট কেন্দ্র ৭৯টি। ৩৭৪টি বুথে ৭৯ জন প্রিজাইটিং অফিসার, ৩৭৪ জন সহকারী প্রিজাইটিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্বে রয়েছেন।

উপনির্বাচনে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার (নৌকা), বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com