শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নূরুল ইসলাম বাবুলের মৃত্যু শিল্প ও গণমাধ্যম দু’ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি : তথ্যমন্ত্রী

নূরুল ইসলাম বাবুলের মৃত্যু শিল্প ও গণমাধ্যম দু’ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন সোমবার বিকেলে নূরুল ইসলাম বাবুলের ইন্তেকালের সংবাদ পেয়ে মন্ত্রী বলেন, ‘’আমি অত্যন্ত শোকাহত, অকস্মাৎ এই সংবাদ শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।’

মন্ত্রী বলেন, ‘নূরুল ইসলাম বাবুল ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পউদ্যোক্তা, বহু মানুষের কর্মসংস্থান করেছেন তিনি। একইসাথে তিনি গণমাধ্যমের ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছেন। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনকে তিনি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে রূপ দিয়েছেন। তার মৃত্যু শিল্প ও গণমাধ্যম দু’টি ক্ষেত্রের জন্যই অপূরণীয় ক্ষতি।’ ড. হাছান মাহমুদ এই প্রার্থনা করেন যে, নূরুল ইসলাম বাবুলের অবর্তমানে তার প্রতিষ্ঠিত শিল্প ও গণমাধ্যম যারা পরিচালনা করবেন, পরম সৃষ্টিকর্তা তাদের সহায় হবেন।

সেইসাথে তথ্যমন্ত্রী প্রয়াত নূরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com