শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
তৃতীয় দফা কোভিড-১৯ পরীক্ষা করালেন মাশরাফি

তৃতীয় দফা কোভিড-১৯ পরীক্ষা করালেন মাশরাফি

আজ তৃতীয় দফা কোভিড-১৯ ভাইরাসের সংক্রমন পরীক্ষা করিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। আশা করছেন এবারের রিপোর্ট নেগেটিভ আসবে। নড়াইল -২ আসন থেকে নির্বাচিত বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফির দেহে গত ২০ জুন প্রথম এই ভাইরাসের সংক্রমন ধরা পড়ে। ৪ জুলাই তিনি দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করান।

সেখানেও ইতিবাচক ফল আসে। দুই দফা কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট আসলেও মাশরাফির দেহে বড় কোন সমস্যা দেখা দেয়নি। মিরপুরের নিজ বাসভবনে থেকেই তিনি নিয়মিত চিকিৎসা করিয়েছেন। তার স্ত্রী সুমনা হক সুমি ও ভাই মুরসালিন বিন মোর্তাজার দেহেও এই মরনঘাতি ভাইরাস বাসা বেঁধেছে।

তবে তাদেরও শারিরিক কোন জটিলতায় পড়তে হয়নি। মাশরাফি বলেছেন যে তিনি এবং তার পরিবারের সদস্যরা আজ আবারো কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছেন। এখন তিনি ফলাফলের অপেক্ষায় আছেন।

নিজে ঘোষণা না দেয়া পর্যন্ত কোভিড সংক্রান্ত তার ফলাফলের রিপোর্ট সংক্রান্ত মনগড়া কোন সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমে অনুরোধও জানিয়েছেন মাশরাফি। কিছু কিছু মিথ্যা সংবাদের উল্লেখ করে মাশরাফি নিজের ফেইসবুক আইডিতে লিখেছেন,‘ আশা করি সবাই ভাল আছেন।

ইতোপুর্বে আমার করোনা ভারইরাসের পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। এসব সংবাদ বিশ^াস না করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করায় আমি সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। আপনাদের এই অকৃত্রিম ভালবাসা আমাকে আরো দায়িত্বশীল করেছে।

সঠিক সংবাদটিই আমলে নেবেন। পরীক্ষার ফলাফল পাওয়া মাত্র যত দ্রুত সম্ভব আমি আপনাদের জানিয়ে দেব। আমার জন্য দোয়া করবেন এবং ভাল ও সাবধানে থাকবেন। ’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com