সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
কালীগঞ্জে লুট হওয়া শর্টগানসহ ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার

কালীগঞ্জে লুট হওয়া শর্টগানসহ ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার

রফিক সরকার, গাজীপুর


গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের চায়না ফ্যাক্টরীর লুট হওয়া শর্টগানসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৯ মে) ভোরে অভিযানে ৩ ডাকাত গ্রেফতার পরে তাদের জবানবন্দী অনুযায়ী শনিবার (৩০ মে) সকালে লুট হওয়া শর্টগান উদ্ধার করা হয়। দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


অস্ত্র উদ্ধার, ডাকাত গ্রেফতার ও তাদের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।   গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা গ্রামের রমিজ উদ্দিনর ছেলে  মো. হারুন মিয়া (২৪), একই এলাকার মোমেন সরকারের ছেলে সুজন সরকার (২০) ও একই উপজেলার আশরাফপুর গ্রামের কবির মিয়ার ছেলে অনিক মিয়া (১৯)। 


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, গত মাসের ২২ তারিখ দিবাগত রাতে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের চায়না ফ্যাক্টরীতে ডাকাতির ঘটনা সংগঠিত হয়। ওই ঘটনায় কোন মালামাল না নিয়ে গেলেও কারখানার নিরাপত্তা প্রহরীর কাছ থেকে একটি শর্টগান লুটে নেয়। পরে ওই ঘটনায় ৩০ এপ্রিল কারখানার কর্মকর্তা হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাত ৮/৯ জনকে আসামী করে ডাকাতি মামলা (নং ১১) দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে প্রায় ১ মাস বিভিন্নস্থানে দীর্ঘ অভিযান পরিচালিত হয়।

এরই ধারবাহিকতায় ২৯ মে ভোর থেকে ৩০ মে সকাল পর্যন্ত দুই দিনব্যাপী ওসির নেতৃত্বে থানার এসআই সোহেল মোল্লা, জিহাদুল হক শামসুদ্দোহাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে তিন ডাকাতকে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।  তিনি আরো জানান, গ্রেফতার হওয়া তিন আসামীর স্বীকারোক্তি মোতাবেক আসামী হারুনের শশুরবাড়ী নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী এলাকার একটি জঙ্গল থেকে অস্ত্র (.১২ বোর শর্টগান) উদ্ধার করা হয়। দুপুরে গ্রেফতার কৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com