বুধবার, ১০ Jun ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চার মাস ঘরবন্দী সময় কাটিয়ে অবশেষে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী সারিকা

চার মাস ঘরবন্দী সময় কাটিয়ে অবশেষে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী সারিকা

চার মাস ঘরবন্দী সময় কাটিয়ে অবশেষে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী সারিকা। আজ থেকে অংশ নিয়েছেন একটি খণ্ড নাটকে। এটি পরিচালনা করছেন তপু খান। 
সারিকা বলেন, নিরাপত্তার কথা ভেবে এতদিন কাজে ফিরিনি। তবে গত মাসেই কাজে ফেরার ইচ্ছা ছিল। কিন্তু আমার বাবা করোনায় আক্রান্ত হওয়ায় সেটি পারিনি।

বাবা এখন পুরোপুরি সুস্থ। বাসার অন্য সবাইও সুস্থ আছেন। তাই চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এখন পর্যন্ত পাঁচটি ঈদের নাটকের সিডিউল দিয়েছি। তবে পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। প্রয়োজন মনে করলে কাজের সংখ্যা কমাতেও পারি।
তিনি আরও বলেন, ঘরবন্দী এই সময়টা সন্তানকে নিয়েই কেটেছে। বাসার কাজ করেছি। অনেক ছবি দেখেছি।

দোয়া করেছি যেন করোনা পরিস্থিতি দ্রুত শেষ হয়। কারণ এর ফলে অনেক মানুষ খারাপ অবস্থার মধ্যে পরে গেছে। আমাদের দেশে এখনও করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সব কিছুই থমকে আছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা বিপদে পরেছে বেশি৷ তাই সবারই উচিত এসব মানুষের পাশে দাড়ানো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com