বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেড় হাজারের বেশি নমুনা সংগ্রহকারী মোস্তফা করোনায় আক্রান্ত

দেড় হাজারের বেশি নমুনা সংগ্রহকারী মোস্তফা করোনায় আক্রান্ত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দেড় হাজারের বেশি মৃত ও জীবিত নারী পুরুষের নমুনা সংগ্রহকারী গোলাম মোস্তফা নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাব থেকে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

তিনি হোমআইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা, আরিফ আহমেদ জানান, গোলাম মোস্তফা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হিসেবে কর্মরত। শুরু থেকে তিনি করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের নমুনা সংগ্রহ করেছেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রোগীদের নমুনাও সংগ্রহ করতেন তিনি। গত ১ জুলাই থেকে গোলাম মোস্তফা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

৩ জুলাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ফলাফলে তিনি করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। মুঠোফোনে কথা হলে আক্রান্ত গোলাম মোস্তফা জানিয়েছেন, বর্তমানে তার কাশি রয়েছে। জ্বর বা অন্যান্য কোন উপসর্গ নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি জানান, নিজের জীবনের চেয়ে দায়িত্বকে বড় করে দেখেছেন। একদিনে সর্বোচ্চ ৬০ জন রোগীর নমুনা সংগ্রহ করেছেন।

নমুনা সংগ্রহে কখনো পিছুপা হয়নি। নমুনা সংগ্রহের সময় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। গোলাম মোস্তফা আরো জানান, আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পর তিনি আবারো রোগীদের নমুনা সংগ্রহের কাজে ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com