বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
১০৩ বছর বয়সে করোনাকে হারিয়ে নার্সিংহোমের বেডেই বিয়ারে চুমুক বৃদ্ধার

১০৩ বছর বয়সে করোনাকে হারিয়ে নার্সিংহোমের বেডেই বিয়ারে চুমুক বৃদ্ধার

গোটা বিশ্ব জুড়েই অনেক বয়স্ক মানুষ করোনা থেকে সেরে উঠছেন। তাঁদের মধ্যে একশো বছর বা তার বেশি বয়সেরও অনেকে আছেন। সেই সব খবর সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। তবে এবার যে বৃদ্ধার কাণ্ড সামনে এল তা মনে হয় আগে শোনা যায়নি। করোনা মুক্ত হয়ে নার্সিংহোমের বেডে শুয়েই সশব্দে খুলে ফেললেন বিয়ারের বোতল।


ম্যাসাচুসেটসের জেনি স্টেনা নামের ১০৩ বছরের এক মহিলা অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি হন। চিকিৎসকরা যখন জানান তাঁর করোনা পজিটিভের কথা, জেনি কোভিড-১৯ কী তা বুঝতেই পারেননি। তারপর তাঁর চিকিৎসা শুরু হয়।


করোনার সঙ্গে যুদ্ধ করে তিন সপ্তাহেই সুস্থ হয়ে ওঠেন জেনি। জেনি যে নার্সিংহোমে ছিলেন সেখানে আরও ৩৩ জন ভর্তি হন করোনা নিয়ে। তাঁদের চিকিৎসা চলছে। জেনিই প্রথম, যিনি এই নার্সিংহোম থেকে সুস্থ হয়ে ওঠেন, তাও আবার ১০৩ বছর বয়সে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com