বুধবার, ১০ Jun ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
“আজ পৃথিবীর পূর্নিমার জন্মদিন”

“আজ পৃথিবীর পূর্নিমার জন্মদিন”

১৯৮১ সালের ১১ জুলাই মাটির পৃথিবীকে আলোকিত করতে একটি আলোকচ্ছটা ভূমিষ্ট হয় পৃথিবীতে । পারিবারিক নাম দিলরুবা হানিফ রিতা। মাতা সুফিয়া বেগম, পিতা মোহাম্মদ হানিফ। দুই বোনের মধ্যে তিনি ছোট।১৯৯৭ সালে পারিবারিক নাম পরিবর্তিত হয়ে, হয়ে গেলেন পূর্ণিমা এবং সেই আলোয় চারিদিক আলোকিত করতে নাম লেখালেন বাংলা সিনেমায়। গুনী পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে” এ জীবন তোমার আমার ” সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে তার।

গুণী পরিচালক সাথে সুপার স্টার ফারুক, ববিতা, রিয়াজ এর মত শিল্পীর সাথে প্রথমেই পর্দা শেয়ার করেন পূর্ণিমা। আর পেছেনে ফিরে তাকাতে হয়নি। তারপর অনেক চড়াই উৎরাই পার করেছেন কিন্তু আজও সমান দ্যুতি ছড়াচ্ছেন তিনি। কখনও অভিনয়, কখনও বিজ্ঞাপনে, কখনও বা উপস্থাপনায় সমান জনপ্রিয় তিনি। জুটি বেঁধেছেন সময়ের সব বড় বড় সুপার ষ্টার শিল্পীর সাথে। মান্না, রিয়াজ, ফেরদৌস, আমিন খান, বাপ্পারাজ, শাকিল খান, আরেফিন শুভ, শাকিব খান সবার সঙ্গেই জনপ্রিয় হয়েছেন তিনি।

কাজী হায়াত পরিচালিত ” ওরা আমাকে ভালো হতে দিল না” সিনেমার জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পূর্ণিমা। এছাড়া ” মনের মাঝে তুমি ” এবং ” হৃদয়ের কথা” সিনামার জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। আজ এই গুনী অভিনেত্রীর জন্মদিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com