বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুদানে ৬ মন্ত্রীর পদত্যাগ, সরকারে রদবদলের পদক্ষেপ

সুদানে ৬ মন্ত্রীর পদত্যাগ, সরকারে রদবদলের পদক্ষেপ

র্দীঘ প্রতীক্ষিত সংস্কারের দাবিতে হাজার হাজার লোক রাস্তায় প্রতিবাদ বিক্ষোভে নেমে আসার কয়েকদিন পর সুদানের ৬ মন্ত্রী পদত্যাগ করেছেন এবং ১ জনকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সরকার এ কথা জানায়। প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদকের অফিসের এক বিবৃতিতে বলা হয়, ‘সরকারে (১৮ সদস্যের) পরিবর্তন আনতে ৬ মন্ত্রী পদত্যাগ করেছেন।’ বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র, অর্থ, এনার্জি, কৃষি, পরিবহন ও প্রাণী সম্পদ মন্ত্রী পদত্যাগ করেছেন।

তবে, বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি । মন্ত্রী পরিষদের বৈঠকে হামদক সরকারে রদবদলের পরে জনগণকে সন্তুষ্ট করতে সরকারের কার্যক্রম মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। গত ৩০ জুন অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়ে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী খার্তুম ও অন্যান্য নগরীতে বিক্ষোভ প্রদর্শন করে।

সরকার বিরোধী বিক্ষোভকারীরা গত বছর প্রতিবাদ বিক্ষোভে হতাহতের বিচারের দাবি জানিয়েছেন। এই বিক্ষোভে অন্তত ২৪৬ মারা যায় এবং শতশত লোক আহত হয়। এতে সুদানের সাবেক প্রেসিডেন্ট বশির সরকারের পতন ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com