রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী করোনায় আক্রান্ত

সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী করোনায় আক্রান্ত

করোনার থাবা ধীরে ধীরে সাংস্কৃতিক অঙ্গনেও হানা দিচ্ছে। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন সংগীত প্রযোজকদের প্রধান সংগঠন এমআইবি’র মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন দেশের অন্যতম সংগীত ও নাটক প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র এই কর্ণধার। 

শুক্রবার দুপুর নাগাদ করোনাভাইরাস টেস্টের ফলাফল পজিটিভ নিশ্চিত হন তিনি।

সবার কাছে দোয়া প্রার্থনা করে এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এখন আসলে দূর থেকে দোয়া করা ছাড়া তো কারও কিছু করার নেই। আমি জানি এই যুদ্ধ জয় করা কঠিন। এটাও জানি, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আমার বাঁচা-মরা নির্ভর করছে উপরওয়ালার হাতে ।সবাই একটু দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com