শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনায় আক্রান্ত হয়ে মৃতের লাশ দাফনের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ নেতা আব্দুল কাদের আল মুনসুর দ্বীন

করোনায় আক্রান্ত হয়ে মৃতের লাশ দাফনের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ নেতা আব্দুল কাদের আল মুনসুর দ্বীন

ঝিনাইদহ শহরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের লাশ দাফনের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ আব্দুল কাদের আল মুনসুর দ্বীন । এদিকে দেশে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সংক্রমণের শঙ্কায় অনেক মৃতদেহ সৎকার বা দাফনে অস্বীকৃতি জানায় আত্মীয় স্বজন।

ফলে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকে ওই মৃতদেহ। এমন পরিস্থিতিতে এগিয়ে আসার ঘোষণা দেন তিনি।আব্দুল কাদের আল মুনসুর দ্বীন বলেন, এই দুর্যোগকালীন সময়ে প্রায়শই দেখছি, ‘করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

আত্মীয় পাড়াপ্রতিবেশি দূরে থাক, অনেক ক্ষেত্রে পরিবারের একদম আপনজনও আক্রান্ত হবার ভয়ে মৃত ব্যক্তির সংস্পর্শে আসছেন না।তিনি আরও বলেন, এই ধরনের সংবাদ, তাদের জন্য অত্যন্ত লজ্জার এবং আমাদের জন্য হতাশার, যারা সংক্রমণের ভয়ে মৃত ব্যক্তির একান্ত আপনজন হয়েও দাফন-জানাজা কিংবা শেষকৃত্যে অংশ নিচ্ছেন না! বিভিন্ন সূত্রে এটা ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে, মৃতব্যক্তির শরীরে করোনা ভাইরাস দীর্ঘ সময় থাকে না।

এবার করোনায় মৃতের লাশ দাফনের দায়িত্ব নিবেন জানিয়ে তিনি বলেন, ঝিনাইদহ শহরের মধ্যে‘এমন পরিস্থিতি উদ্ভব হলে বা কেউ এমন কোন মৃত্যু ব্যক্তির খবর পেলে নির্দ্বিধায় আমার সাথে ০১৭৯১১৭৯৯৯৯ এই নম্বরে যোগাযোগ করবেন।

ঝিনাইদহের মধ্যে হলে আমি স্ব-শরীর উপস্থিত হয়ে ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চকে নিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করাবো, ইনশা-আল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com