বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
বগুড়ায় চিকিৎসক-পুলিশসহ আরও ১৮ জনের করোনা শনাক্ত

বগুড়ায় চিকিৎসক-পুলিশসহ আরও ১৮ জনের করোনা শনাক্ত

বগুড়ায় চিকিৎসক, পুলিশ ও কারারক্ষীসহ নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই স্থানীয়ভাবে সংক্রমণের শিকার। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের একজন চিকিৎসক (ইন্টার্ন), ২ জন পুলিশ কনস্টেবল ও ৫ জন কারারক্ষী রয়েছেন।


জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার রাতে এ সব তথ্য জানান। তিনি জানান, শুক্রবার ১৮০টি নমুনা পরীক্ষায় ১৮জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। নতুন করে ১৮ জনের সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯৩ জনে।এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। আক্রান্তদের মধ্যে ১৮ থেকে ৪০ বছর বয়সের ১০ জন রয়েছেন। ৪১ থেকে ৫০ বছরের চারজন, তিনজনের বয়স ৫১ থেকে ৭০ এবং একজন ৭৩ বছরের বৃদ্ধ ব্যক্তি রয়েছেন।’
জেলায় উপজেলাগুলোর মধ্যে বগুড়া সদর উপজেলার সর্বোচ্চ ১৫ জন করোনা পজিটিভ হয়েছেন।


বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম রংপুরের এক বাসিন্দা কোভিড-১৯ পজিটিভ হন। তারপর থেকে একে একে পুলিশ, চিকিৎসক, নার্স ও রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ সংক্রামক ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। সুস্থ হয়েছেন ১৯জন  আর মৃত্যু হয়েছে একজনের।


বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com