শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নাইজেরিয়ায় সামরিক কনভয়ে জঙ্গি হামলায় ২৩ সৈন্য নিহত

নাইজেরিয়ায় সামরিক কনভয়ে জঙ্গি হামলায় ২৩ সৈন্য নিহত

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি প্রধান সড়কে ইসলামপন্থী যোদ্ধাদের আকস্মিক হামলায় ২৩ জন সৈন্য নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো বুধবার এ কথা জানায়।দু’টি সূত্র এএফপিকে জানায়, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে ইসলামি স্টেট গ্রুপের সঙ্গে যুক্ত জেহাদিরা মঙ্গলবার সৈন্যদের ওপর এ হামলা চালায়।প্রথম সূত্র জানায়, “গতকাল মাইদুগুরি-দামবোয়া সড়কের বুলাবুলিন গ্রামে একটি সামরিক কনভয়ের ওপর জঙ্গিরা আকস্মিক হামলা চালায়।”

এই হামলায় “২৩ জন সৈন্য মারা গেছে, ২ জন আহত এবং অজ্ঞাতসংখ্যক নিখোঁজ রয়েছে।”দ্বিতীয় সূত্র জানায়, “সামরিক কনভয় মাইদুগুরি ফেরার পথে হামলার শিকার হয়।”সেনারা পাল্টা হামলা চালিয়ে আক্রমনকারীদের প্রতিহত করে তবে এ হামলায় তাদের ২৩ জন প্রাণ হারায়।সূত্র জানায়, নিখোঁজ সৈন্যদের অনুসন্ধান অভিযান চলছে। উভয় সূত্রই মিডিয়ায় নাম প্রকাশে সম্মত হয়নি।

নাইজরিয়ার সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে তবে তারা বলেছে হামলায় ২ সৈন্য নিহত এবং ৪ জন আহত হয়েছে। অপরদিকে সেনাদের পাল্টা হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দশকব্যাপী লড়াইয়ে ৩৬ হাজার লোকের মৃতু হয়েছে এবং উদ্বাস্তু হয়েছে ২০ লাখ লোক ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com